বুধবার ৪ নভেম্বর ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু ‘বন্দুকযুদ্ধ’, বেশ কয়েকজন দস্যু গুলিবিদ্ধ

110_Fight_সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাইনতলা খালে কোস্টগার্ড ও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দস্যু গ্রুপের একাধিক সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি কোস্টগার্ডের।

শনিবার সকাল ১১টায় হারবাড়িয়া পর্যটন স্পটের অদূরে এ বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দেশী-বিদেশী ১০টি আগ্নেয়াস্ত্রসহ দস্যুদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করছে কোস্টগার্ড।

এছাড়া দস্যুদের গুলিতে কোস্টগার্ডের একটি টহল বোট (ট্রলার) আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ায় তাদের সম্ভব্য আস্তানা কর্টন করে রেখেছে কোস্টগার্ড সদস্যরা।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. এম ফরিদুজ্জামান খান জানান, দস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কোস্টগার্ডের একটি দল অভিযানে নামে। এ সময় দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। কোস্টগার্ড আত্মরক্ষায় পাল্টা গুলি করলে উভয়ের মধ্যে থেমে থেমে আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে বনদস্যুরা পালিয়ে গেলে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১০টি দেশে তৈরি বন্দুক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড।

এ ছাড়া ঘটনাস্থল বাইনতলা খাল থেকে দস্যু গ্রুপটির ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়েছে।

এ বন্দুকযুদ্ধের দস্যু গ্রুপটির বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে কোস্টগার্ড জানায়। গুলিবিদ্ধ দস্যুদের বেঁচে থাকার সম্ভবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া কোস্টগার্ড হারবারিয়া টহল দলের একটি ট্রলার দস্যুদের এলাপতাড়ি গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে রেখেছে কোস্টগার্ডের অপারেশন দলের সদস্যরা।

কিছুক্ষণের মধ্যে র‌্যাব ও কোস্টগার্ডের আরও দুটি অপারেশন দল এ অভিযানে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। যাতে দস্যুরা পালিয়ে যেতে না পারে।

আরও পড়ুন