ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান।
প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৪ দল ও দলের সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর মাওলানা খলিলুর রহমানের বিশেষে মোনাজাত শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের এইদিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয়। আহত হন দলের শীর্ষ নেতাসহ অসংখ্য নেতা-কর্মী।


