বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জুট মিলের ভবন ধসে ৫ শ্রমিক নিহত

াৃপহড়িজপফরিদপুরে ঝড়ে বাকন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের ভবন ধসে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শ্রমিক।

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন বিরেন সিকদার (৫০) ও হযরত আলী (৪০)। নিহত অপরজন নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ে বাকন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের ভবন ধসে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিরেন, হয়রত আলী ও অজ্ঞাতনামা এক নারী মারা যান।

এ ছাড়া ঝড়ে সদর, মধুখালীসহ বিভিন্ন এলাকার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন