বুধবার ৪ নভেম্বর ২০২৬

টেলিটকের এমডির পদত্যাগ দাবি

photo-1471770531দুর্নীতি আর অনিয়মের অভিযোগ এনে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিনের পদত্যাগ দাবি করেছেন এর কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রোববার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলসহ (ভিওআইপি) নানা খাতের অনিয়মে টেলিটককে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে।

সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা অভিযোগ করেন, অবৈধ ভিওআইপির অভিযোগে গেল বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ২০ হাজার সিম ব্লক করা হয় টেলিটকের। চলতি বছরে সিম নিবন্ধনের পরও থেমে থাকেনি অবৈধ ভিওআইপির ব্যবহার। জুলাইয়ের প্রথম সপ্তাহেই জব্দ করা হয় সাড়ে সাত হাজার সিম। বিটিআরসি ও আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা ব্যবহার করেছে বাংলাফোনের ট্রান্সমিশন। ভিওআইপি রোধে কোনো ব্যবস্থা না নেওয়াসহ নানা অভিযোগের জন্য টেলিটকের ব্যবস্থাপনা পর্ষদকে দায়ী করেছেন এর কর্মকর্তা-কর্মচারীরা।

হাতমাইকে এক কর্মচারী বলেন, ‘এই মিথ্যাবাদী মীরজাফর আলী খান এমডিকে আমরা টেলিটকে দেখতে চাই না।’ আরেকজন বলেন, ‘দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, এই পরিস্থিতিতে আমাদের সামনে একটাই পথ, হয় মরব না হয় মারব।’

এ ছাড়া শ্রমিক হয়রানি, নির্যাতন আর হুমকির অভিযোগ আনেন বক্তারা।

তবে বক্তব্য জানার চেষ্টা করেও অফিসে পাওয়া যায়নি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিনকে।

আরও পড়ুন