বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বসুন্ধরা সিটিতে আটকে পড়া সবাই উদ্ধার’

Fire+Bashundhara+City_2রাজধানীর জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদে আটকা পড়া ‘সবাইকে’ কয়েক ধাপে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও বসুন্ধরা শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ।

রোববার দুপুরে ছাদে আটকে পড়া ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধারের কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলেও বিকালে আরও ১১ জনকে উদ্ধারের খবর দেন উদ্ধার কাজের প্রধান সমন্বয়ক ফায়ার সার্ভিসের উপ পরিচালক মিজানুর রহমান।

তিনি বলেন, “ভবনের ছাদ বড় হওয়ায় সেখানে আটকা পড়াদের সংখ্যা প্রথমে নিরুপণ করা যায়নি। তবে তারা নিরাপদেই ছিলেন।”

বিকালে একজন নারীসহ ১১ জনকে লিফটে করে নিরাপদে নামিয়ে আনা হয় বলে জানান তিনি।

এর আগে বিকাল পৌনে ৫টার দিকে বসুন্ধরা গ্রুপের হেড অব মার্কেটিং জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, “১১ জন আটকা ছিল। তাদের সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। তারা সবাই বসুন্ধরার কর্মী।”

এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ইনচার্জ টিআইএম লতিফুল হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আগুনে লেভেল-৬ এর সি ব্লকের প্রায় একশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। এর মধ্যে ৬/৭টি দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আরও পড়ুন