বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভেতরে আটকে পড়া সবাই জীবিত : ফায়ার ডিজি

0f68ec7fdf84da654ea157f64db8729c-basunরাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে না এলেও ভেতরে আটকে পড়া সবাই জীবিত আছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান।

রোববার দুপুরে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে অবস্থানরত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আলী আহমদ খান বলেন, শপিং মলে মোট ১১জন আটকা পড়েছিলেন। এর মধ্যে আমরা ৮/৯ জনকে উদ্ধার করেছি। বাকিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদেরকেও উদ্ধারের চেষ্টা চলছে।

৬ তলায় সিলিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আগুনের পিণ্ড নেই, তবে ধোঁয়া আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক পড়ে কাজ করছেন বলেও জানিয়েছেন আলী আহমদ খান।

এদিকে বেলা ১১টা ২৩ মিনিটে বসুন্ধরা সিটির শপিং মলের ৬ তলায় আগুন লাগার পর দুপুর পৌনে দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন