চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের অবস্থান বিষয়ে আলোচনার জন্য ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী খালেদা জিয়া।
রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা। এতে জোটের শরিক দলের প্রধানরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৩ জুলাই জোটের শরিকদের সাথে বৈঠক করেন খালেদা জিয়া।
জোট সূত্রে জানা গেছে, বৈঠকে অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা হবে।
গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে। এতে কর্মসূচি দেওয়ার বিষয়ে পরামর্শ এসেছে। রোববার শরিক দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষে চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


