বুধবার ৪ নভেম্বর ২০২৬

সোনা চোরাচালান মামলায় এক আসামির সাত বছরের কারাদণ্ড

cort rayআট বছর আগে সোনা চোরাচালানের ঘটনার মামলায় মোহাম্মদ নাইম নামের এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার মহানগর দায়রা জজ শাহে নুর এ রায় দেন।

আসামি নাইম পলাতক রয়েছেন। নাইমের বাড়ি ফটিকছড়ির জাহানপুরে। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন জানান, ২০০৮ সালের ২৩ মার্চ ওমান থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন আসামি মোহাম্মদ নাইম। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা।

এ ঘটনায় কাস্টমসের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে নাইমের বিরুদ্ধে স্থানীয় পতেঙ্গা থানায় একটি মামলা করেন। ওই বছরের ১৯ জুন এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। একই বছরের ১৮ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলায় মোট আটজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে এই রায় দেন।

আরও পড়ুন