বুধবার ৪ নভেম্বর ২০২৬

উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রমে নিষেধাজ্ঞা

ashian cityরাজধানীর উত্তরায় আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকল্পের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ।

প্রকল্পটি অবৈধ ঘোষণা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীদের করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন