শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

কল্যাণপুরের নিহত জঙ্গিদের স্বজনদের ডিএনএ সংগ্রহ

99-2016-june-22222222222_641357161রাজধানীর কল্যাণপুরের নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের স্বজনের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে স্বজনদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, ডিএনএ প্রোফাইল মিলিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে নিহত জঙ্গিদের লাশ হস্তান্তর করা হবে।

ডিএমপি সূত্রে জানা যায়, পরিচয় পাওয়া নিহত ৮ জনের মধ্যে রায়হান কবির ওরফে তারেক ছাড়া বাকিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ প্রোফাইল মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন