বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভাষণ দেয়ার সময় জ্ঞান হারিয়ে পড়ে গেলেন প্রধানমন্ত্রী!

pmlee-unwell-160821ভাষণ দেয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেলেন এক ব্যক্তি। অহ্! এটা আবার কোনো সংবাদ হইল! হ্যাঁ, সংবাদ তো হবেই। কারণ ইনি তো যেনতেন লোক নন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুং। প্রজাতন্ত্র দিবসের র‌্যালিতে ভাষণ দেয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। খবর বিবিসির।

রোববার ওই অনুষ্ঠানের আগে প্রায় দুই ঘণ্টা টানা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী লি সিন লুং। এসময় ভাষণটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এ সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান লি সিন লুং।

প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর কিছুটা সুস্থ হয়ে তিনি আবারও মঞ্চে ফিরে আসেন এবং নিজের বক্তব্য শেষ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত তাপ ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তবে তার হৃদযন্ত্র সুস্থ রয়েছে এবং কোনো ধরনের স্ট্রোকের ঘটনা ঘটেনি।

৬৪ বছর বয়সী লি সিন ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় রয়েছেন। তার দলের নাম পিপল’স অ্যাকশান পার্টি।

দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। লির বাবা লি কুয়ান ইউ তিন দশক দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী।

আরও পড়ুন