শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

মৌচাক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

mouchak marketবসুন্ধরা সিটির একদিন পর সোমবার রাজধানীর আরেকটি শপিং মল মৌচাক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকালে মালিবাগের এই মার্কেটিতে আপন জুয়েলার্সের সামনে আগুন লাগলে তা নিজস্ব ব‌্যবস্থাপনায় নিভিয়ে ফেলা হয়।

খবরটির সত্যতা নিশ্চিত করে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, “আগুনে কেউ হতাহত হয়নি। তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, মৌচাক মার্কেটে আগুনের খবর পেয়ে খিলগাঁও থেকে দুটি আর মতিঝিল থেকে একটি ইউনিট রওয়া দেয়।

বৈদ‌্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে দোকানিদের উদ্ধৃত দেন ওসি। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

আরও পড়ুন