দুইটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ১৪জন তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ফ্যান্টাসী ফুড ও ফুড ফেয়ার চাইনিজ রেস্টেুরেন্ট ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উক্ত তরুণ-তরুণীকে আটক করে।
জানা যায়, বসুরহাট পৌরসভা শহরে অবস্থিত ফ্যান্টাসী ফুড চাইনিজ ও ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্টে ভ্রম্যমাণ আদালত দুপুরে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৭ জন তরুণ ও ৭ জন তরুণীকে আটক করে। পরে বিকেল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন প্রতি তরুণ-তরুণীকে ২০০ টাকা করে জরিমানা করে অভিভাবকের হাতে তুলে দেয়।
এ সময় চাইনিজ রেস্টুরেন্ট ফুড ফেয়ারকে সর্তক করে দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে। অপর ফ্যান্টাসী ফুডের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য আদালত পুলিশকে নির্দেশ দেন।
আটককৃতরা হলো, ফ্যান্টাসী ফুড থেকে চরএলাহী ইউনিয়েনের মো. হারুন, চরকঁকড়া ইউনিয়নের ফয়সাল মাহমুদ, চরহাজারী ইউনিয়নের মো. রায়হান, চরপার্বতী ইউনিয়নের ইমরান হোসেন, ফুড ফেয়ার চাইনিজ থেকে মোহাম্মদ নগরের ফারভেজ, কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকার মোরশেদ, চরপার্বতী ইউনিয়নের মো. টিটু। মেয়েদের মধ্যে ২ জন সরকারি মুজিব কলেজের ছাত্রী ৫ জন বহিরাগত।
অভিযোগ রয়েছে, শুধু স্কুল বা কলেজে অ্যায়নরত শিক্ষার্থীরাই নয়। বসুরহাটের অনেক প্রবাসীদের স্ত্রীরাও তাদের প্রেমিক নিয়ে অনেক সময় হোটেল ও রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় দেখা যায়। যার ফলে পরিবারের লোকজন ও ছোট ভাই বন্ধুদের নিয়ে ওই সব হোটেল-রেস্টুরেন্টগুলোতে বসা মুশকিল হয়ে পড়ে।


