বুধবার ৪ নভেম্বর ২০২৬

সায়েদাবাদ ও বাহাদুর শাহ পার্কে চারটি আধুনিক গণশৌচাগার

Tailet20160823121950নাগরিকদের দুর্ভোগ লাঘবে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে চালু হয়েছে চারটি আধুনিক গণশৌচাগার।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এসব গণশৌচাগার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘ডিএসসিসিতে ৪৭টি গণশৌচাগার নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এ ছাড়া ১৭টি গণশৌচাগার সংস্কার করা হয়েছে। আমরা নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন সমাধান উপহার দিতে চাই। পথচারী বিশেষত নারী, যাদের যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়, প্রয়োজনে তারা যেন ভালো মানের গণশৌচাগার ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করা হবে।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও (ডিএনসিসি) এরই মধ্যে পাঁচটি গণশৌচাগার স্থাপন করা হয়েছে। এগুলোর অবস্থান হলো গাবতলী বাস টার্মিনাল, সাতরাস্তা, নাবিস্কো, মহাখালী কাঁচাবাজার ও মেরুল বাড্ডা জামান ফিলিং স্টেশন। আর ডিএসসিসিতে বসেছে ছয়টি। ডিএনসিসি ও ডিএসসিসি, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশ এসব পাবলিক টয়লেট স্থাপনের কাজ করছে। এ ধরনের ৫০টি গণশৌচাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থাগুলোর।

আরও পড়ুন