বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮

1 2 3ইতালির মধ্যাঞ্চলে আজ বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। বহু লোক আহত হয়েছে। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।

স্থানীয় সময় মধ্যরাতে রোমের পূর্বদিকে ১৭০ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে বলে এএফপির খবরে বলা হয়।

4 5দ্য ন্যশনাল সিভিল প্রোটেকশন সংস্থার কর্মকর্তাদের ভাষ্য, এখনো উদ্ধারকাজ চলছে। তাই নিহত ব্যক্তির সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

তবে লাইজো ও মারচে অঞ্চলের অ্যামত্রিস, অ্যাকুমোলি ও আরকুয়াতা দেল ট্রোনটো নামের এই তিন পাহাড়ি গ্রামে হতাহত ব্যক্তির সংখ্যা বেশি।

স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, আরকুয়াতাতে ১০ জন, অ্যামত্রিসে ছয়জন ও অ্যাকুমোলিতে দুজন নিহত হয়েছে। এ ছাড়া এসব জায়গার অনেক মানুষ এখনো নিখোঁজ।

আরও পড়ুন