কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিবের ব্যক্তিগত সহকারী আত্মহত্যা হয়েছেন।
গত মঙ্গলবার মো. আজিজুল ইসলাম নামের এই কর্মীর মরদেহ তার লোয়ার রেঞ্জের ভাড়া বাড়ি থেকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি কলকাতায় একাই থাকতেন।
কয়েকদিন আগেই বাংলাদেশে পরিবারের সঙ্গে মিলিত হবার জন্য তিনি ছুটি নিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কোনও চিরকুট তিনি রেখে গিয়েছেন কিনা তা জানা যায়নি।
পুলিশ বুধবার পোর্স্ট মর্টেম করার পর তার মরদেহ হাইকমিশনের হাতে তুলে দেবে। তারপর তার মৃতদেহ দেশে ফেরত পাঠানো হবে।
কলকাতার কড়েয়া থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে পুলিশ তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পায়নি বলেই জানা গেছে।



