জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির পাঁচজনকে আটকের দাবি করেছে র্যাব।
র্যাব-১ এর সেকেন্ড ইন কমান্ড মেজর আজম জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের টঙ্গি স্টেশন রোড থেকে জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান, আহলে হাদিস নেতা আব্দুল হাই ও জেএমবি সদস্য শাহাবুদ্দিনকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যানুযায়ী গাজীপুরের ছয় দানা হাজির পুকুর এলাকা থেকে ফিরোজ ও সাইফুল নামে দুই দোকানদারকে আটক করা করা হয়েছে।
র্যাবের দাবি- ওই দোকানদারও জেএমবির সদস্য। তাদের দোকান থেকে একটি পিস্তল, ৩টি ককটেল, ৮ রাউন্ড গুলি, ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম, ছোড়া-চাপাতি ও জেহাদি বই উদ্ধার করা হয়েছে।


