বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকাসহ সারা দেশে তীব্র ভূমিকম্প

earthquakeরাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার।

আজ বুধবার বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের চৌক এলাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৮৪ দশমিক ১ কিলোমিটার।

চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল থেকে প্রতিনিধিরা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার বিকাল ৪টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুয়ায়ুন আখতার জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের চাউক অঞ্চলে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে।

বিকালে অফিস ছুটির আগে আগে রাজধানীর ভবনগুলো ভূমিকম্পে কেঁপে উঠলে আতঙ্ক তৈরি হয়। অনেকেই ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

দক্ষিণের বিভাগ চট্টগ্রাম এবং উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর দিয়েছেন  প্রতিনিধিরা।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো প্রাথমিকভাবে জানাতে পারেনি।

আরও পড়ুন