প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ‘মূল আসামি’ সিফাত ওরফে শামীম ওরফে মঈনুল ইসলামকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয় জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের মধ্যে সিফাতও একজন। তার নামে পুরস্কারের অঙ্ক ছিল ২ লাখ টাকা।
ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।


