বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছেলেকে দলে সুযোগ দিতে নির্বাচকের বিছানায় ক্রিকেটারের মা

Indian Cricket BCCIজাতীয় পর্যায়ের ক্রিকেট দলে ক্রিকেটার নির্বাচন করতে এক তরুন ক্রিকেটারের মা একজন নির্বাচকের সঙ্গে বিছানায় শয্যাসঙ্গী হয়েছিলেন। এমন তথ্য ফাঁস হওয়ার পর তোলপাড় হয়েছে ভারতজুড়ে।

লোধা কমিটি চলতি মাসের শুরুর দিকে বিসিসিআইয়ের সঙ্গে এক বৈঠকে বসেছিল। সেখানেই নিজের বক্তব্যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বেশ কয়েকজন নির্বাচকের বিরুদ্ধে এই স্পর্শকাতর অভিযোগ আনেন শঙ্করনারায়ণ।

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর উপস্থিত না থাকলেও তাকে ই-মেইলে সকলের সভার বিবরণী পাঠানো হয়। সেই ইমেইল পরবর্তীকালে ফাঁস হয় যা ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথম প্রকাশ করে।

ফাঁস হয়ে যাওয়া মেইল থেকে জানা যায়, শঙ্করনারায়ণ বলেছিলেন, যেকোনো মূল্যে ওপরে ওঠার স্বপ্নে বিভোর তরুণ ক্রিকেটারদের মায়েরা নির্বাচকদের সঙ্গে বিছানায় যেতে বাধ্য হয়েছিলেন। এর বিনিময়ে সন্তান যাতে দলে সুযোগ পান তারা কেবল সেটাই চেয়েছেন।  শুধু নির্বাচকদের দোষারোপ করেই ক্ষান্ত হননি শঙ্করনারায়ণ। তিনি আরো জানান, পুরো ব্যাপারটা বিসিসিআইয়ের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার জানা ছিল। কিন্তু তারা চেপে গেছেন। ফলে এই দায় বোর্ড কোনোভাবেই এড়াতে পারে না।

অভিযোগ অস্বীকার করেছেন বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুর ও সেক্রেটারি অজয় শিরকে। সংস্থাটির সেক্রেটারি নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘লোধা কমিটির এমন অভিযোগ শুনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এমন ঘটনার পর বিসিসিআই জরুরি ভিত্তিতে আবারো লোধা কমিটির সঙ্গে বৈঠক ডেকেছে। অনুরাগ ঠাকুর এবারে নিজেই বিষয়টির সুরাহা করতে চান বলে জানিয়েছেন।

আরও পড়ুন