বুধবার ৪ নভেম্বর ২০২৬

জবির হলের দাবি মেনে নেয়ার আহ্বান ঢাবি শিক্ষার্থীদের

DUজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তাদের হলের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানায়।এসময় শিক্ষার্থীরা রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলসহ ছয়টি দাবি জানায়।

দাবি সমূহের মধ্যে রয়েছে :
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হল নিমার্ণ করা।
২. প্রভাবশালী রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে দখল হওয়া ঢাবি ও জবির জমি পুনঃরুদ্ধারের ব্যবস্থা করা।
৩. সুন্দরবন বিধ্বংসী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল করা।
৪. আফসানা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস করে নির্মাণ হতে যাওয়া মেট্রোরেলের রুট পরিবর্তন করা। এবং
৬. সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার বাস্তবায়নে ছাত্র-সংসদগুলোকে কার্যকর করা।

ঢাবি শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সামান্থা শারমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারহান শাহরিয়ার পুলক, জাকারিয়া হোসাইন অনিমেষ প্রমুখ।

আরও পড়ুন