বুধবার ৪ নভেম্বর ২০২৬

জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকা ডুবি, নারীর মৃত্যু

Madaripur-Trolerমাদারীপুরের সিদ্দিকখোলা এলাকায় কুমার নদে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরা যাত্রীদের নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খরব পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জিয়াউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীর অসংখ্য মানুষ মাদারীপুর শহরে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুমার নদে বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ওই ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, পরে স্থানীয়রা ২-৩ জনকে উদ্ধার করে মাদারীপুর সদস হাসপাতালে পাঠায়। সেখানে ভানুমতি বালাকে জরুরি বিভাগের চিকিৎসক অকিল সরকার মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বিপরীত দিক থেকে আসা ট্রলারটিতে ডুবে যাওয়া অনেক যাত্রীকে ওঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ১২-১৩ জন নিখোঁজ রয়েছে। এছাড়া কুমার নদের বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন