বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা বাস সার্ভিস উদ্বোধন

brahmnbaria-busব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে ‘রয়েল কোচ’ নামে নতুন একটি বাস সার্ভিস চালু করা হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ১০টায় পৌর এলাকার ভাদুঘর পৌর বাস টার্মিনালে প্রধান অতিথি হিসেবে এই সার্ভিসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় তিনি বলেন, রয়েল কোচের নুতন এই সার্ভিসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীরা সহজে কলকাতায় যাতায়াত করতে পারবেন।

রয়েল কোচ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়াবেদ হোসেন জানান, ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গবাসীকে বাংলাদেশের প্রীতি বন্ধনে আবদ্ধ করতে নতুন এই সার্ভিস চালু করা হয়েছে।

প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দুটি বাস কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ঢাকা থেকেও যাত্রী ওঠানো হবে।

একইভাবে কলকাতা থেকে দুটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। প্রতিটি বাসে আসন সংখ্যা ৩৪টি। ভাড়া ১৬০০ থেকে ১৮০০ টাকা।

আরও পড়ুন