পাশাপাশি দুটি ছবিতে দেখা যাচ্ছে দুই মন্ত্রীকে। একজন ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অন্যজন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এভাবে চ্যাঙ দোলা হয়ে ছবি তুলে ফেসবুকে ব্যাপক আলোচনায় আছেন। তিনি বন্যা দর্শনে গিয়ে কোলে চড়েছিলেন দুই পুলিশ সদস্যের।
পাশেল ছবিতে মুখে মাস্ক পড়ে আছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, যিনি চট্টগ্রামের আনোয়ারায় অ্যামোনিয়া ছড়িয়ে পড়ার কয়েকদিন পরও এলাকা পরিদর্শে গিয়ে পরেছেন মাস্ক। তার পাশেই আছেন আরেক এমপি। তিনিও মাস্ক পরিহিত। তাদের আশেপাশের কেউ অবশ্য মাস্ক পড়েনি।
দেখে মনে হচ্ছে অ্যামোনিয়া কেবল মন্ত্রী-এমপির জীবনের জন্যই হুমকি! কারণ, ক্ষতিকর এই গ্যাস নিশ্চয়ই ওই এলাকার সবার জন্যই ক্ষতিকর হবে। শুধু কয়েক মিনিটের পরিদর্শনকারীদের জন্য ক্ষতির কারণ নয়।
প্রথম ঘটনাটি নিয়ে ভারতের গণমাধ্যমে বেশ সমালোচনা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমেও ভালো ট্রিটমেন্ট পেয়েছিল মন্ত্রীর বন্যা দর্শনের ওই ছবি।
আমু সাহেবদের এই ছবি নিয়ে আমাদের ‘গণমাধ্যমে’ তেমন উচ্চবাচ্য হয় না।
সরকার যতোটা না সেন্সরড করতে বলছে তার বেশি কি আমাদের গণমাধ্যমগুলো নিজ থেকেই সেন্সরড হয়ে যাচ্ছে না?



