বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি-নাতি দগ্ধ

indexরাজধানীর ওয়ারীর টিপু সুলতান সড়কের একটি বাড়িতে আজ শনিবার সকালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দগ্ধ দাদির নাম পারুল বেগম (৬৫)। নাতির নাম ফাহিম (১৪)। সে ধানমন্ডির অক্সফোর্ড স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের ভাষ্য, দাদির শরীরের ৩৭ শতাংশ ও নাতির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদের ভাষ্য, সকাল সাতটার দিকে দগ্ধ দাদি–নাতিকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন