বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে সঙ্গীতশিল্পী কোনালের নতুন চমক (ভিডিও)

konalসোমনূর মনির কোনাল। একজন প্রতিশ্রুতিশীল ও দারুণ প্রতিভাবান সঙ্গীতশিল্পী। ২০০৯ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সঙ্গীত জগতে কোনালের পদচারণা শুরু। এরপর বের করেন নিজের একক অ্যালবাম। করতে থাকেন প্লেব্যাক, কনসার্ট। এবার দর্শকদের মাঝে একটু ভিন্নভাবে আসছেন কোনাল। আসন্ন কোরবানি ঈদে ‘মন’ শিরোনামের গানের মিউজিক ভিডিও আসছে তার। যেখানে গানের পাশাপাশি নিজেই মডেল হয়েছেন এই গ্ল্যামারাস শিল্পী।

আবদার রহমানের কথায় গানটির সুর-সংগীত করেছেন ফুয়াদ। এর ভিডিওটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের শিবরাম শর্মা। গানটিতে কোনালের সহ-মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক আমান।

আসছে ঈদুল আজহায় ‘মন’ শীর্ষক নতুন এ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে বলে নিউজওয়ার্ল্ডবিডি.কমকে জানিয়েছেন কোনাল। এ প্রসঙ্গে কোনাল বলেন, “সত্যি মন শীর্ষক গানের কথাগুলো আমার অসম্ভব ভালো লেগেছে। এই অ্যালবামটির পেছনে অনেক মানুষের পরিশ্রম। আশা করি, শ্রেুাতাদের ভালো লাগবে। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই প্রচেষ্টা সার্থক হবে বলে জানান এই সুকণ্ঠী গায়িকা।

গানটিতে তিনি নিজেই মডেল হয়েছেন কোনাল। এতে তার সঙ্গে নাচে অংশ নিয়েছেন নৃত্যভূমির একদল শিল্পী।

২০১২ সালে সর্বশেষ কোনালের প্রথম এক অ্যালবাম ‘কোনালস জাদু’ প্রকাশিত হয়েছিল। এর কয়েকটি গান শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিল।

কোনালের বেড়ে ওঠা কুয়েতে। মাটির টানে এসেছেন দেশে। দেশের জন্য কিছু করার জন্যই তার গান করা।

কোনাল শুধু গানই গান না, গানের অনুষ্ঠান উপস্থাপনাও করেন।

এর বাইরে কনসার্ট নিয়েও ব্যস্ত কোনাল। সম্প্রতি বেশকিছু কনসার্টে অংশ নেন তিনি।

আরও পড়ুন