বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘জঙ্গিদের আত্মসমর্পণের’ সুযোগ দেওয়া হয়েছিল: আইজিপি

134189_198নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, জঙ্গিরা পুলিশের ওপর গ্রেনেড ও গুলি ছোড়ায় বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে।

শনিবার পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি শহীদুল হক। এ সময় তিনি এসব কথা বলেন। অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে এক জঙ্গির সঙ্গে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার কথিত সমন্বয়কারী তামিম চৌধুরীর ছবির হুবহু মিল রয়েছে বলে জানান তিনি।

আইজিপি বলেন, ‘এতে স্পষ্ট, তিনি তামিম হবেন।’ তিনি আরও বলেন, তামিমই নিউ জেএমবির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছিলেন। গুলশানসহ সব হামলাই নিউ জেএমবি চালিয়েছে।

‘হিট স্টর্ম ২৭’ নামে এক ঘণ্টার ওই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট, সোয়াট ও স্থানীয় পুলিশ অংশ নেয় বলে আইজিপি জানান।

আরও পড়ুন