বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রেগন্যান্ট হওয়ায় কারিনা আউট, শ্রদ্ধা কাপুর ইন

Shraddha kapoorসন্তানসম্ভবা হওয়ায় হিট সিরিজ ‘গোলমাল’-এর চতুর্থ কিস্তি থেকে বাদ পড়েছেন কারিনা কাপুর খান। শোনা যাচ্ছে, অতি প্রতীক্ষিত সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর।

কিছুদিন আগে ‘গোলমাল ফোর’-এর সম্ভাব্য নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের নাম শোনা যায়। কইমই ডটকম জানায়, সিনেমাটিতে অজয় দেবগনের বিপরীতে শক্তি কাপুরের মেয়েকে ভাবা হচ্ছে।

সিনেমাটির চিত্রনাট্য তৈরির সময় কম বয়সী একজন নায়িকার কথাও ভেবেছিলেন নির্মাতা রোহিত শেঠি। কারিনা না থাকাই ওই চরিত্রটিই বেশি গুরুত্ব পাবে নতুন চিত্রনাট্যে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ‘গোলমাল’ টিম।

‘গোলমাল ফোর’-এ আরো অভিনয় করবেন আরশাদ ওয়ার্শি, তুষার কাপুর ও শ্রেয়াস তালপাড়ে। তাদের আগের কিস্তির চরিত্রে পুনরায় দেখা যাবে। এছাড়া বিশেষ একটি গানে দেখা যাবে কারিনাকে।

চলতি বছরের শেষদিকে শুটিং ফ্লোরে যাবে ‘গোলমাল ফোর’। মুক্তি পাবে ২০১৭ সালে দিওয়ালিতে। কমেডি ধর্মী সিনেমাটির সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করবে অমিতাভ বচ্চন, শহীদ কাপুর ও আরশাদ ওয়ার্শি অভিনীত থ্রিলার ‘আঁখে টু’।

আরও পড়ুন