ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পানিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক চন্দ্র সাহা।
ওসি জানান, সকালে একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা যায়। দুপুর ২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।


