বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেটসহ যাত্রী আটক

37942210হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে ১৫৩ কার্টন বিদেশি সিগারেটসহ মোহাম্মদ মামুন উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, আটক মামুন কাতার থেকে কিউআর-৬৩৪ ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছান। তার পাসপোর্ট নম্বর-০ এএফ-৭৬৮৩৮৫৬। কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে তার দুটি ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ বেনসন, ইজি ও ডানহিল ব্রান্ডের এক লাখ ৭১ হাজার ৪০০টি সিগারেটের শলাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে কুয়েত থেকে কেইউ-০৬৭২ ফ্লাইটে আসা ১২টি ব্যাগে এক লাখ ৪০ হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। দুই নম্বর বেল্ট এলাকায় শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে দিয়েছে কেউ।

আরও পড়ুন