শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে কেরির টুইট

1472493163_55ঢাকা সফরে এসে বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার দুটি পৃথক টুইটে কেরি এ প্রশংসা করেন। একটি টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন তিনি।

সোমবার দুটি পৃথক টুইটে তিনি এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালেও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

একটি টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে কেরি লেখেন, ‘উন্নয়নে বাংলাদেশের অসাধারণ ইতিহাস রয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত।’

পরের টুইটে কেরি লেখেন, ‘বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে ছিল নিরাপত্তা ইস্যু এবং কট্টরপন্থি সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ় সহযোগিতার বিষয়ও।’

একদিনের সফরে সকালে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সারা দিনে তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়ার সঙ্গে।

আরও পড়ুন