বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করতে আগ্রহী: বিএনপি

khaleda-kerryrযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে খালেদা জিয়ার বাসভবনের সামনে দাঁড়িয়ে কেরি-খালেদা বৈঠকের আলোচনার বিষয়ে জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বৈঠক বিকালে ৪টা ৩৫মিনিটে যুক্তরাষ্ট্রের দূতাবাসে শুরু হয়। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সরকার এদেশকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করতে চায় বলেও জানান ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে দুপক্ষই আন্তরিক ছিলেন বলে জানান বিএনপি নেতা।

আরও পড়ুন