বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ শিলং আদালতে বিচারকের সামনে চূড়ান্ত জেরার মুখোমুখি হচ্ছেন।
এ প্রসঙ্গে রোববার এ বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে হওয়া অনুপ্রবেশের মামলায় ১১ জন সাক্ষী এরইমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এবার তাকে চূড়ান্তভাবে অপরাধ স্বীকার কিংবা অস্বীকারের জন্য আদালতে ডাকা হয়েছে। এর আগে সর্বশেষ ১০ জুন শিলং জেলা ও দায়রা আদালতে হাজিরা দেন তিনি। গত বছর ১১ মে ভারতের শিলং-এর গলফ লিং এলাকায় উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় পুলিশ তাকে আটক করেন।
পরে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় অনুপ্রবেশের মামলা করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে ৫ জুন জামিন পান তিনি।


