খুলনা ও কলকাতার মধ্যে নতুন বাস চালু করেছে বাংলাদেশ ও ভারত। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কলকাতায় এই সেবার উদ্বোধন করেন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বাসটি বেনাপোল চেকপোস্ট হয়ে খুলনায় পৌঁছাবে।
ঢাকা-কলকাতা এবং আগরতলা-ঢাকার পর প্রতিবেশী দেশটির সঙ্গে সড়ক যোগাযোগের তৃতীয় এই রুট চালু হলো।


