বুধবার ৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জকে বিভাগ করার দাবি

গোপালগঞ্জকে বিভাগ করার দাবিগোপালগঞ্জ জেলাকে বিভাগ করার দাবিতে আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে জেলাবাসী।

মঙ্গলবার দুপুরে শহরের শেখ ফজলুল হক ম‌ণি অডিটোরিয়ামে এ আলোচনা সভায় প্রধান অতি‌থি ছিলেন সাবেক বিচারপ‌তি শামছুল হুদা মানিক।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপ‌তি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম মিটু, জেলার পাঁচ উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকরা। জেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ নেতারা ছাড়াও জেলা জাসদের সভাপ‌তি, জেলা সি‌পি‌বির সভাপতি, জেলার বিভিন্ন পৌরসভা ও উপজেলার চেয়ারম্যানও বক্তব্য দেন। এ সময় জেলার বি‌ভিন্ন শ্রেণি-পেশা ও সর্বস্তরের জনগণ উপ‌স্থিত ছিলেন। বক্তারা গোপালগঞ্জকে বিভাগ করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

আলোচনা সভা শেষে গোপালগঞ্জকে বিভাগ করার দাবিসংলিত প্ল্যাকার্ড নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন