বুধবার ৪ নভেম্বর ২০২৬

জন্মদিন পালনের মামলায় খালেদাকে জিয়াকে আদালতে তলব

জন্মদিন পালনের মামলায় খালেদাকে জিয়াকে আদালতে তলববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা এক মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে তলব করেছে আদালত। আগামী ১৭ অক্টোবর তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন। সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার আতিকুর রহমান।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন।

গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম এই দিনে জন্মদিন পালন করেন। এটি যে তাঁর ভুয়া জন্মদিন, তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো খালেদা জিয়ার পাসপোর্টের কপি, যেটাতে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা, যাতে জন্ম তারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র, যেটাতে জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীর কপি, যাতে উল্লেখ রয়েছে তাঁর জন্ম তারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট।

আরও পড়ুন