বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি বিদেশে থাকলেও প্রাণভিক্ষার নিষ্পত্তি: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি বিদেশে থাকলেও প্রাণভিক্ষার নিষ্পত্তি আইনমন্ত্রীমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইলে বিদেশে বসেই রাষ্ট্রপতি তার নিষ্পত্তি করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “এমন তো কথা নাই যে বিদেশে থাকলে উনি (রাষ্ট্রপতি) ফাইল দেখতে পারবেন না, এ রকম তো আইনের মধ্যে নাই।

“তারা যদি ক্ষমা চেয়ে দরখাস্ত করে, সেটাকে ত্বরিত নিষ্পত্তি করার ব্যবস্থা আইনে যেটা আছে সেটাই করা হবে।”

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার লন্ডনে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৪ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার খারিজ করে দেওয়ায় তার দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা নেই।

নিয়ম অনুযায়ী তিনি এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এর নিষ্পত্তি হলেই সরকার দণ্ড কার্যকর করবে।

যুদ্ধাপরাধীদের আগের রায়গুলো কার্যকরের প্রক্রিয়া তুলে ধরে আইনমন্ত্রী বলেন, “(প্রাণভিক্ষার আবেদনের জন্য) সাত দিনের অপেক্ষা আমরা করে থাকি। আমাদের কাছে মনে হয় সাত দিন অত্যন্ত যুক্তিসঙ্গত সময়।”

মন্ত্রী বলেন, দণ্ড কার্যকরের জন‌্য রায়ের অনুলিপি আপিল বিভাগ থেকে বিচারিক আদালত হয়ে কারাগারে যেতে হবে; সেজন্য অপেক্ষা করতে হবে।

“মীর কাসেমের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার অধিকার আছে। সেটা যদি তিনি প্রয়োগ করেন, তবে সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে, সেই প্রক্রিয়া শেষ হলেই রায় কার্যকর হবে।”

আরও পড়ুন