বুধবার ৪ নভেম্বর ২০২৬

রেডিওতে রায় শুনলেন মীর কাসেম

রেডিওতে রায় শুনলেন মীর কাসেমগাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে দলটি সবচেয়ে বড় ‘অর্থদাতা’ বলে মনে করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর জেলার নাশির আহমেদ সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলী রেডিওর খবরে তাঁর করা রিভিউ আবেদন খারিজ হওয়ার কথা শুনেছেন।

মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ ফাঁসির কনডেমড সেলে বন্দী আছেন।

আরও পড়ুন