পুলিশের হাতে আটক হয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলা জামায়াতের আমীর মজাহারুল ইসলাম (৪৪)। বুধবার বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, বোদা বাজার সংলগ্ন আটোয়ারী উপজেলার সাতখামার এলাকা থেকে মজাহারুল ইসলামকে আটক করে আটোয়ারী থানা পুলিশ। আটক মজাহারুল ইসলাম সাতখামার ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।
আটকের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, জামায়াতের ডাকা হরতাল ও আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।


