বুধবার ৪ নভেম্বর ২০২৬

রবি-এয়ারটেল একীভূত হতে আদালতের অনুমোদন পেল

Robi-Airtelমোবাইল অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেলের একীভূতকরণে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠান দু’টির আবেদনের প্রেক্ষিতে সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্টের একক কম্পানি বেঞ্চ বুধবার এ অনুমোদন দেন। আদালত থেকে বেরিয়ে দুই প্রতিষ্ঠানের আইনজীবী তানজীব-উল-আলম একীভূতকরণের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের আগস্টে একীভূত হতে প্রথম আলোচনা শুরু করে রবি ও এয়ারটেলের মালিকানা প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। এরপর ৯ সেপ্টেম্বর আলোচনার অগ্রগতির বিষয়ে যৌথ বিবৃতি দেয় রবি ও এয়ারটেল। ওই মাসেই প্রতিষ্ঠান দুটি একীভূত হতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে।

কম্পানি আইন বিশেষজ্ঞ তানজিব-উল আলম এ বিষয়ে তখন বলেন, একীভূতকরণ নিয়ে আইনেই এর বৈধতা দেওয়া আছে। তাই এটা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার গবেষণা করার কিছু নেই।

আরও পড়ুন