বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

atoke_1ঈদুল আজহাকে সামনে রেখে জাল নোট চক্রের সদস্যরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজধানীতে এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এরা হলো- আলম মিয়া  (২৮), আলমগীর (৩০) ও মান্নান মুন্সী  (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানা এলাকার শহীদ নগরে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে আলম মিয়া ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ৬৩ লাখ ৭৭ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

শ্যামপুর থানার জুরাইন রেলগেট এলাকা থেকে গতকাল দিবাগত রাতে জাল নোটসহ মান্নান মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ ইউসুফ আলী। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকায় বিভিন্ন এলাকায় জাল নোট খুচরা ও পাইকারি বিক্রির কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন