বরিশালের উজিরপুরে পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মুণ্ডুপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের সালাম শেখের শিশুকন্যা খাদিজা খানম আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।


