বুধবার ৪ নভেম্বর ২০২৬

৫২ লাখ জাল নোটসহ আটক ৮

jal_tkরাজধানীর পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ আটজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে ৫২ লাখ জাল নোট, বেশ কিছু ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আটজনকে আটক করা হয়।

আরও পড়ুন