বুধবার ৪ নভেম্বর ২০২৬

একাদশে মুস্তাফিজ, নেই গেইল-ধোনি

mustafijঅভিষেকের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো মুস্তাফিজ এবার জায়গা পেলেন সাবেক ইংলিশ ওপেনার নিক নাইটের অবশিষ্ট বিশ্ব একাদশে। কাটার মাস্টার ছাড়াও নাইটের একাদশে আরো রয়েছে ডি ভিলিয়ার্স, জো রুট, অ্যারন ফিঞ্চের মতো মহারথীরা। আর বোলিং সতীর্থ হিসেবে কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, মিচেল স্যান্টনারদের মতো পরীক্ষিতরা।

ইংল্যান্ড-পাকিস্তানের পঞ্চম ওয়ানডে চলাকালে নিজের একাদশ বাছাই করেন নিক নাইট ও নাসের হুসাইন। নাইট বিশ্বের বাকি অংশের জন্য আর ভারতীয় উপমহাদেশের জন্য একাদশ বাছাই করেন আর ।

স্কাই স্পোর্টস নিজেদের টুইটার একাউন্টে তাদের দুইটি একাদশের ছবি পোস্ট করে।

ভারতীয় একাদশে রয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, রোহিত শর্মা, অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ডেল স্টেইনদের মতো তারকার। তবে এই দলে জায়গা পাননি গেইল-ধোনি-ডেভিড মিলার বা ম্যাক্সওয়েলদের মতো তারকারা।

পাকিস্তান, শ্রীলংকা দল থেকে কেউই জায়গা পাননি নাইট ও নাসির হুসেনের দলে।

নাসির হুসেনের একাদশ: কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, স্টিভেন স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, সুনিল নারাইন, ডেল স্টেইন ও ট্রেন্ট বোল্ট।

নিক নাইটের একাদশ: অ্যালেক্স হ্যালেস, অ্যারন ফিঞ্চ, জো রুট, এবি ডি ভিলিয়ার্স, জর্জ বেইলি, জশ বাটলার, মিচেল স্টার্ক, মিচেল স্যান্টনার, আদিল রশিদ, মুস্তাফিজুর রহমান ও ক্যাগিসো রাবাদা।

আরও পড়ুন