বুধবার ৪ নভেম্বর ২০২৬

টুইটারে ব্যাপক সাড়া পাচ্ছেন খালেদা

Untitledসামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খোলার পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার অ্যাকাউন্ট খোলার পর থেকে তার ফলোয়ার সংখ্যা বেড়েই চলছে।

শনিবার বেলা সোয়া ১১টায় টুইটারে খালেদা জিয়ার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৫০ ঘণ্টায় ফলোয়ারের সংখ্যা ৮ হাজার ৮৮১ জন। ক্রমান্বয়ে এ সংখ্যা বেড়েই চলছে।

বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে অ্যাকাউন্ট উন্মুক্তের বাংলা ও ইংরেজিতে দুটি টুইট করেন খালেদা। তার টুইটার অ্যাকাউন্ট হচ্ছে।

অ্যাকাউন্ট খোলার পর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম টুইট করেন তিনি। এতে বাংলায় তিনি লেখেন, ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক সমাজ গড়ি।’

ওইদিন ইংরেজিতেও তিনি একই টুইট করেন। তবে শনিবার বেলা সোয়া ১১টা পর্যন্ত আর কোনো টুইট করেননি।

খালেদা জিয়া টুইটারে নিজের অ্যাকাউন্ট খোলার পর থেকে দলের অনেক নেতাকর্মীও অ্যাকাউন্ট করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন