বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘরে একা পেয়ে কিশোরী ছাত্রীকে ধর্ষণ নারায়ণগঞ্জে

1437648943ঘরে একা পেয়ে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। শনিবার রাতে নারায়ণগঞ্জ বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মেহেদী (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে খালি ঘরে একা পেয়ে ধর্ষণ করে মেহেদী। ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে চাকুর ভয় দেখিয়ে পালিয়ে যায় মেহেদী।

এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। আটক মেহেদী সোনাকান্দা এলাকার নূরা মিয়ার ছেলে।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, সপ্তাহ খানেক আগেও ছাত্রীকে ধর্ষণ করে মেহেদী। এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়। শনিবার রাতেই মেহেদীকে গ্রেফতার করে পুলিশ।

এরপর রোববার সকালে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন