শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

hamidরাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইট আজ রোববার দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান। সেখানে মোরফিল্ড চক্ষু হাসপাতাল এবং বুপা ক্রুময়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।

আরও পড়ুন