বিরোধী দলকে স্বাধীনভাবে তাদের কর্মসুচি পালন করতে না দিলে জঙ্গীবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ভোদন করে তিনি এ কথা বলেন।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, গুম-অপহরন বা নির্যাতন করে কখনো বিএনপিকে ধ্বংস করা যাবেনা।
এ সসময় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বানও জানান মওদুদ আহমেদ।


