শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৭ সালে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য হল নির্মাণের কাজ শুরু হবে।
রোববার দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে জবি শিক্ষকদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরে বাংলাবাজারে নির্মাণাধীন মেয়েদের আবাসিক হলের নির্মাণকাজ শেষ হবে। এছাড়া সংকট নিরসনে পূর্বাচল ছাড়াও বিভিন্ন স্থানে জমি দেখা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসিক সমস্যা ও শিক্ষকদের সমস্যা নিরসনে সরকার আন্তরিক। আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে।


