বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

khagrasoriখাগড়াছড়ির দীঘিনালার অনাথ আশ্রম এলাকায় গতকাল রোববার রাতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. বাদল মিয়া (৩৮)। তিনি অনাথ আশ্রম এলাকার প্রয়াত রশিদ মিয়ার ছেলে। এলাকায় চায়ের একটি ছোট দোকান ছিল বাদলের।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আরও পড়ুন